স্টাফ রির্পোটার: পিতার জন্ম সনদের সংশোধনীর স্বাক্ষর আনতে গিয়ে এক এসএসসি পরীক্ষার্থী ধষর্ণের শিকার হয়েছে । ধর্ষণের ঘটনাটি বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঝিনাইদহের শৈলকুপার কৃষ্ণনগর গ্রামে।। এ ঘটনায় শুক্রবার বিকালে ধর্ষিত কিশোরীর মাতা বাদী হয়ে ৬নং সারুটিয়া ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেনের(৫৫) নামে শৈলকুপায় থানায় একটি মামলা দায়ের করেছেন। ইউপি সদস্য আনোয়ার হোসেন পলাতক বলে জানা যায়। আনোয়ার হোসেন কৃষ্ণনগর গ্রামের মৃত মোজাহার শেখের ছেলে।
থানার এজাহার সূত্র জানা যায় ধর্ষিত এসএসসি পরীক্ষার্থী তার পিতা কাবিল উদ্দিনের জন্ম সনদ সংশোধনীর স্বাক্ষর আনতে যান ইউপি সদস্য আনোয়ার হোসেনের বাড়িতে। এ সময় ইউপি সদস্য স্বাক্ষর দেওয়ার নামে তাকে দোতলায় ডেকে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটায়। পরে ঘটনাটি ভূক্তভোগী কিশোরী পরিবারের নিকট জানালে তার মা লাভলী খাতুন বাদি হয়ে শুক্রবার বিকালে শৈলকুপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এ ঘটনায় ইউপি সদস্য আনোয়ার হোসেন পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা ওসি(তদন্ত) ঠাকুর দাস মন্ডল জানান, ৬নং সারুটিয়া ইউনিয়নে এক এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের ঘটনায় শুক্রবার বিকালে ঐ ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেনের নামে থানায় একটি মামলা দায়ের হয়েছে। তবে সে পলাতক রয়েছে বলে জানান।